Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২০:৪১

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রহনপুর বড় বাজার একটি বাড়িতে রং করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার কুড়ান আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড়বাজারের বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেয়াল রংয়ের কাজ করছিলেন মেহেদী। এ সময় বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি মো. নূরে আলম বলেন, কোন অভিযোগ না থাকায় মেহেদী হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর