Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে দারিদ্রতায় বেড়ে ওঠা ২ শিশুর পাশে প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ০৮:৩৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে নয় বছরের রায়হান আর সাত বছরের রোহান বুঝে ওঠার আগেই হারিয়েছে তাদের সবচেয়ে বড় আশ্রয় বাবা-মাকে। বাবার মৃত্যুর পর কোনোভাবে সংসার চললেও চার মাস আগে মায়ের মৃত্যু যেন দুই শিশুর জীবন থেকে শেষ আলোটুকুও কেড়ে নেয়।

বর্তমানে তারা বসবাস করছে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানি মালেকা বেগমের সঙ্গে। অন্যের বাড়িতে কাজ করে যা পান, তা দিয়েই নানি কোনো রকমে জোগাড় করেন খাবার। অনেক দিন স্কুলে যাওয়া হয়নি রায়হান-রোহানের। বই-খাতা দূরের কথা, দুবেলা খাবার জোটানোই ছিল পরিবারের সবচেয়ে বড় লড়াই।

এই মানবেতর জীবনের খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি পৌঁছে যায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নজরে। এরপর শুক্রবার (১৫ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধিদল ছুটে যায় শিশু দুটির বাড়িতে।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলটি শিশুদের খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। একই সঙ্গে শিশু দুটির পড়াশোনার জন্য এককালীন সহায়তা ও স্থায়ী মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা জানান, শুধু শিক্ষা নয় খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, এখন থেকে এতিম দুই শিশুর দায়িত্ব বহন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর