Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে দেড় বছরের কন্যাকে গলা কেটে হত্যা করলেন মা!

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৩:২৮

ঘাতক মা সুবিনা খাতুন।

সিলেট: সিলেটে মায়ের হাতে দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাতের মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহত শিশুর মা সুবিনা জান্নাতকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এসময় স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তোলেন। স্বামী মসজিদে নামাজ পড়তে গেলে স্ত্রী সুবিনা মেয়ে মায়মুনার হাত-পা বেঁধে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় তাদের আরেকটি সন্তানকে হত্যার চেষ্টা করলে ওই শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে ডেকে আনে। স্থানীয় লোকজন জানান, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগী।

বিজ্ঞাপন

এদিকে, এই ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানের মধ্যে মায়ুমা জান্নাত নামের শিশুটি ছিলো সবার ছোট। নিহত শিশুর সুরতল রিপোর্ট প্রস্তুত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর