Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় নিজের পালিত গরুর গুঁতোয় প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৫:২৫

প্রতীকী ছবি।

কুমিল্লা: জেলার হোমনা উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় গরুর গুঁতোয় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাড়মোড়া বাজারে ওই গৃহবধূর নিজের পালিত একটি গরু বিক্রির জন্য আনা হয়। বাজারে আসার পর হঠাৎ গরুটি ক্ষিপ্ত হয়ে উঠলে আমেনা বেগমকে শিং দিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। উনার পালিত একটি গরু বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে হঠাৎ গরুটি ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটায়।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর