Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে নসিমন উলটে মুরগি ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ২২:০১

প্রতীকী ছবি।

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলায় নসিমন উলটে রহিম উল্লাহ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম উল্লাহ একই ইউনিয়নের তোরাব আলী গ্রামের মৃত শফিউল্লাহ সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিম স্থানীয় করিম বাজার এলাকায় একটি মুরগির খামার পরিচালনা করতেন। বিকেলে খাসেরহাট বাজার থেকে নসিমনে করে মুরগির খাদ্য নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে করিম বাজার সংলগ্ন একটি খালের পাশে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে উলটে পড়ে যায়। এতে তিনি নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর