Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৮:২৭

টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাস চাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসানের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। তিনি নাসির গ্রুপে মার্কেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বেপরোয়া বাসটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর