Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৭:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment
চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের নিহত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুল পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকার মৃত আবদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মী হিসেবে অবসরে যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, ‘মহাসড়ক পার হওয়ার সময় তাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দেওয়ার আবেদন করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর