Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৬:১১ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৮:১০

চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এসএম আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের ভুঁইয়া ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর