Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২০:১৯

ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুট।

কুষ্টিয়া: জেলার কুমারখালী পৌর এলাকায় চিরকুট লিখে জুলিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (৮ জুন) সকালে পৌরসভার খয়েরচারা মাঠপাড়া এলাকায় নিহতের স্বামীর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুলিয়া খয়েরচারা এলাকার জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী সাহেদ হোসেন কাতার প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলিয়ার ৭ বছর বয়সী মেয়ে তাহনা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে এ সময় এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা জহিরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় আমার মেয়ে। সকালে জানতে পারি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা আমরা বলতে পারছি না।

বিজ্ঞাপন

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে জুলিয়া খাতুন একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি উল্লেখ করেন যে, নিজের ইচ্ছায় তিনি এ পথ বেছে নিয়েছেন এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে অনুরোধ করেছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার কন্যা সন্তান তাহনার দেখভালের অনুরোধ জানান।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর