Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৭:৩২

গ্রেফতার মো. রাব্বি ও মো. ইমরান হোসেন

মানিকগঞ্জ: জেলার সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

এর আগে, গতকাল সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের জামাল কোম্পানীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— উপজেলা পশ্চিম সেওতা গ্রামের তারা মিয়ার ছেলে মো. রাব্বি (৩১) এবং হাবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২৭)।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে রাব্বির কাছ থেকে ১৫ গ্রাম এবং ইমরান হোসেনের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘গ্রেপ্তার রাব্বির বিরুদ্ধে এর আগে ৭টি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর