Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রায় ৩ কোটি টাকার ইয়াবাসহ ২ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২৩:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: কক্সবাজারের টেকনাফের কেরুনতলীতে ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলীসংলগ্ন এলাকায় এদিন বিকেল ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দু’জন নারীকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।’

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, ‘জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর