Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৬:৩৪ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ১৭:৩৪

ছবি: সংগৃহীত।

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুৎতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর