Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৭:২৪

উদ্ধার হওয়া অস্ত্র-গুলি।

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির একটি টহল দল ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর