ফরিদপুর: জেলার ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাবনাতলা গ্রামের সাইফুল সিকদারের স্ত্রী। সে কাপুড়িয়া সদরদী গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই নিহত হন ফাতেমা। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ওই নারী টেনে নিচে ঝাঁপ দিয়েছে প্রাথমিকভাবে বিষয়টি জানা যায়নি। এই ঘটনায় রেলওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’