Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে দর্জিকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৯:৩৪ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ২১:৪৪

নিহত নুরুল আজম।

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে নুরুল আজম (৪৮) নামের এক দর্জিকে গুলির পর কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের মেখল গ্রামের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আজম খলিফাপাড়ার প্রয়াত ইসলামের ছেলে। আজম পেশায় দর্জি ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আজম পুলিশের সোর্স ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। শুক্রবার সকালে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যান আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিদারুল চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর