Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৩:৫১ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৫:০৬

তিস্তার জলকপাট খুলে দেওয়া হয়েছে।

নীলফামারী: উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। এর ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের সবকটি ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১২টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৮ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে, সকাল ৯ টায় এ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি বলেন, ‘তিস্তা নদীর পানি সকালে বৃদ্ধি পেয়েছিল। সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।’

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর