Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২১:৪৮

ভারতে কারাভোগ শেষে দেশে ফেরা ৫ বাংলাদেশি

বেনাপোল: উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি নারী।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর আইসিপি দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসা পাঁচজনের বাড়ি বাগেরহাট, টাঙ্গাইল, যশোর ও নড়াইল জেলায়।

অফিসিয়াল নথি সূত্রে জানা যায়, মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের তৃতীয় সচিব এবং ভারতের মুম্বাইস্থ এফআরআরও (FRRO) কর্তৃক প্রদত্ত বিভিন্ন তারিখের ট্রাভেল পারমিট ও লিভ ইন্ডিয়া নোটিশের ভিত্তিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে হরিদাসপুর আইসিপিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৭:১০ মিনিট) এই হস্তান্তর সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, ‘তারা ভালো কাজের জন্য দলালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে যান। এরপর সে দেশের পুলিশের কাছে আটক হয়ে প্রায় আড়াই বছর জেল খাটেন। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে আজ বেনাপোল দিয়ে তারা দেশে আসেন।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোঅর্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ‘ফেরত আসাদের যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর