Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১১:৪২

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল।

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. জীবন হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তরপাশে ব্যুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে নম্বরবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর