Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৭:৫০

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় মেহগণি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আরিফুল ইসলাম (৪৫) নামে এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের নিজ বাড়ির সংলগ্ন একটি মেহগণি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি বেসরকারি সংস্থা ‘সোনার বাংলা’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা বাড়ির পাশের কাঠবাগানে একটি মেহগণি গাছের সঙ্গে আরিফুল ইসলামের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে উল্লাপাড়া মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর