Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুরাইনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২০:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম জানা গেছে—শাহিন (৩০)।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন ডলফিন স্কুলের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পথচারী রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, সন্ধ্যায় রাস্তার উপর পড়েছিলেন শাহিন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। স্থানীয়রা তাকে একটি অটোরিকশায় করে হাসপাতালে পৌঁছে দেন। তারা আরও জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পারেননি।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম আহমেদ বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এসেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে যুবক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে তার সঠিক পরিচয় ও আহত হওয়ার কারণ যাচাই করা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর