Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ দফা দাবিতে সায়েন্সল্যাব ছেড়ে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ২১:২৮

ছবি: সারাবাংলা

ঢাকা: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়ে জাতীয় সংসদ অভিমুখে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকা ছেড়ে সংসদ অভিমুখে তারা রওনা হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. অনতিবিলম্বে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসংগতিপূর্ণ কথা–বার্তার জন্য ক্ষমা চাইতে হবে।

২. যারা ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা করেনি– সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে।

৩. আগামীকালের অর্থাৎ ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে, পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব হতে হবে।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলে মিছিল করতে করতে সায়েন্স ল্যাব থেকে মিরপুর সড়ক ধরে সংসদের দিকে যাচ্ছেন।

এদিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর