Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণ সূচকে ঢাকার অবস্থান ৫৮তম, শীর্ষে কিনশাসা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৪:৫৮

রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত।

ঢাকা: সোমবার (২০ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের লাইভ তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৫৮তম।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজকের বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৫৬, যা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এই শহরের বায়ুমান সূচকের স্কোর ১৬৩। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৬০। এছাড়া ১৫৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর