Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণের তালিকায় ঢাকা ১৮তম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১০:৪৬

ছবি: সংগৃহীত।

ঢাকা: বায়ুদূষণের তালিকায় বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে আজ সোমবার (২৭ জুলাই) ১৮ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা।

ঢাকার বায়ুর মান স্কোর ৭৯ রেকর্ড করা হয়েছে, যা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, ১৯৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যেখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এছাড়া এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৭৯), তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (স্কোর ১৭৭), চতুর্থ অবস্থানে কঙ্গোর কিনশাসা (স্কোর ১৬১) এবং পঞ্চম অবস্থানে কাতারের দোহা (স্কোর ১৪৭)।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর