Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ বায়ুদূষণের তালিকায় নবম ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ০৯:২১

ঢাকা: বিশ্বের বিভিন্ন মেগাসিটির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে আজ মঙ্গলবার (২৮ জুলাই ) ৯ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান স্কোর ১০৯ রেকর্ড করা হয়েছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ১৭৭ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যেখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এছাড়া এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (স্কোর ১৭২) এবং তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৬০)।

বিজ্ঞাপন

পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, ঢাকার মতো জনবহুল শহরে বায়ুদূষণের মূল কারণগুলোর মধ্যে রয়েছে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া এবং ধুলাবালি। পরিবেশবিদদের মতে, স্কোর ১০৯ বা এর আশপাশে থাকলে তা শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং হাঁপানি বা হৃদরোগে আক্রান্ত সংবেদনশীল ব্যক্তিদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য তুলে ধরে বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, বায়ুদূষণের ফলে দীর্ঘ মেয়াদে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই এ ধরনের পরিস্থিতিতে সংবেদনশীল গোষ্ঠীর লোকজনকে ঘরের বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ এবং অপ্রয়োজনীয় বাইরে ঘোরাঘুরি সীমিত করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর