Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাস আজ স্বস্তিদায়ক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১২:১৮

ঢাকা: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বায়ুদূষণ বাড়লেও টানা কয়েক দিন ধরে রাজধানী ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি ফিরেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) মঙ্গলবারের (৪ আগস্ট) সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা এখন শীর্ষ ২০-এর বাইরে অবস্থান করছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার অবস্থান ২৯তম এবং রাজধানীর বায়ুমানের স্কোর ৭৭, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে।

এদিকে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে সৌদি আরবের রিয়াদ, যার বায়ুমান স্কোর ১৮৯ এবং একে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (স্কোর ১৬০), তৃতীয় অবস্থানে কাতারের দোহা (স্কোর ১৫৫), চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৫৩) এবং পঞ্চম অবস্থানে বাহরাইনের মানামা (স্কোর ১৫১)।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়ে থাকে।

সারাবাংলা/ এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর