Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাস ‘মাঝারি’ পর্যায়ে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৩:০৯

ঢাকা: কয়েক দিন ধরে তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থায় থাকার পর বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় কিছুটা পিছিয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (১২ আগস্ট) বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা ৩৪তম অবস্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর সূচক অনুযায়ী, আজ ঢাকার বায়ুমান স্কোর ৭১, যা ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তথ্যমতে, মালয়েশিয়ার কুচিং শহর ২২৩ স্কোর নিয়ে বুধবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে, যেখানে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এবং ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। এরপরের দিকেই রয়েছে ভারতের দিল্লি, বাহরাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার জাকার্তার মতো শহর।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে বাতাসকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর