Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম-১৪ / অলিপুত্রকে হারিয়ে ‘ঘাম ঝরানো’ জয় বিএনপির জসিমের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জয়ী হয়েছেন। মাত্র ১ হাজার ২৬ ভোটে ১১ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুককে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে চন্দনাইশের সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় বিজয়ী জসিম উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জসিম উদ্দিন পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে আলোচিত-সমালোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্যবসায়ী জসিম উদ্দিনকে বিএনপি দলে টেনে মনোনয়ন দেয়। তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক বিএনপিত্যাগী এলডিপির সভাপতি অলি আহমদের ছেলে। একাধিকবার নির্বাচিত হওয়ার কারণে চট্টগ্রাম-১৪ অলি আহমদের নিজস্ব আসন হিসেবে পরিচিত ছিল। বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় অলি এবার তার দল নিয়ে জামায়াতের সঙ্গে ১১ দলীয় জোট করেন।

চট্টগ্রাম-১৪ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে ‍পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮৪৭, নারী ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ ও তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোটকেন্দ্র ১০০টি। প্রার্থী ছিলেন ৮ জন।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর