Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৭:১৮

গ্রেফতার মো. ফজলুল করিম ও মোহাম্মদ আব্দুল মালেক

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন— কোতোয়ালী থানাধীন ওসমানিয়া লেনের মৃত আমিরুজ্জামানের ছেলে মো. ফজলুল করিম ও নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ফজলুল করিমকে গ্রেফতার করা হয়। এছাড়াও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ২ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর