Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৩:৩৭

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নেজাম উদ্দিন (৪৫) ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি শাকপুরার লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জমিজমা নিয়ে নেজাম উদ্দিনের সঙ্গে তার ছোটো ভাই মো. সুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন নেজামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে যান।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘মধ্যম শাকপুরা এলাকায় জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের একাধিক টিম কাজ করছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারের কাজ অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর