Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কল্যাণপুরে বাবা-ছেলে আটকে নির্যাতন-চাঁদা দাবি, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ০৮:২৭

গ্রেফতার দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর কল্যাণপুরের একটি পুরাতন ভবনের ছাদের চিলেকোঠায় বাবা-ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ জুলাই) রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪।

রোববার (১৯ জুলাই) র‍্যাব ৪ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।

গ্রেফতাররা হলেন- মো. বিল্লাল (৩৫), মো. জুম্মন (৩০) এবং শেখ মো. ফয়সাল (৩৫)।

কে. এন. রায় নিয়তি বলেন, ভুক্তভোগী মো. মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি সবুজবাগ থানা এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে তার ছেলেকে নিয়ে মোহাম্মদপুরের আত্মীয়ের বাসা থেকে সবুজবাগের বাসায় ফিরছিলেন। পথে কল্যাণপুর এলাকায় দারুস সালাম জামে মসজিদের নিচে একটি দোকান থেকে পানি কেনার জন্য থামেন। পানি নিয়ে মোটরসাইকেল চালু করতেই ৫-৬ ব্যক্তি এসে মাহফুজকে ছেলেসহ দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গলি দিয়ে একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যায়। সেখানে আসামিরা ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন শুরু করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও ফোন তল্লাশি করে পর্যাপ্ত টাকা না পেয়ে বিভিন্ন নিকটাত্মীয়কে ফোন করে টাকা জোগাড় করতে চাপ দেয়। পরে পরিচতি কয়েকজনসহ ভিকটিমের খালাতো ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা এনে দেয়। পরবর্তীতে ভিকটিমের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মোটর সাইকেল রেখে একটি সিএনজিতে উঠিয়ে পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, সিএনজিতে তুলে দেওয়ার আগে তাদের হুমকি দেওয়া হয়, ঘটনা সম্পর্কে পুলিশ বা অন্য কাউকে জানালে আরো ভয়াবহ পরিণতি হবে। পরবর্তীতে ভিকটিম মুগদা মেডিকেল হাসপাতালে দুইদিন ভর্তি থেকে চিৎকসা গ্রহণ করে। এ ঘটনায় ভুক্তভোগী দারুস সালাম থানায় একটি মামলা করে। পরবর্তীতে র‍্যাব-৪ তিনজন আসামিকে সনাক্ত করে দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আসামীদের কে গ্রেফতার করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোম্পানি কমান্ডার বলেন, আসামিরা ঢাকা মহানগরীর দারুস সালাম, শাহাআলী, মিরপুর থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর