Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৯ ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সব ডলার কেনা হয় ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে। ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ছিল একই।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর ফলে চলতি ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ কোটি ৫০ লাখ ডলারে। একই সঙ্গে ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ বেড়ে হয়েছে ৪৭২ কোটি ৮৫ লাখ ডলার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং রফতানি আয়ের উন্নতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে বাজার থেকে ডলার কিনছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ডলারের বাজারে অতিরিক্ত দরপতনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক এর আগেও জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী বাজারে হস্তক্ষেপ অব্যাহত থাকবে এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য।

সারাবাংলা/এসএ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর