Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ২১:৩৫

ডেপুটি গভর্নর আনিছুর রহমান।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। তাকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আনিছুর রহমানকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৩ বছর।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

মো. আনিছুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর