Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থান্ডার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ১৭:১৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮

যু্দ্ধবিমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে জেএফ- ১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের আলোচনা হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং অস্ত্র সরবরাহের উচ্চাকাঙ্ক্ষা আরও বিস্তৃত করছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এই আলোচনা এমন এক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে, যখন পাকিস্তান গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে সংঘাতে তার বিমান বাহিনীর সাফল্যকে পুঁজি করে দেখানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন

ওই সংঘাত ছিল প্রায় তিন দশকের মধ্যে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই।

পাকিস্তান সেনাবাহিনীর প্রেস উইং জানিয়েছে, চীনের সঙ্গে যৌথভাবে তৈরি এই বহুমুখী যুদ্ধবিমান জেএফ- ১৭ থান্ডারের প্রকিউরমেন্টের বিষয়ে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের সিধু এবং বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ খান বিস্তারিত আলোচনা করেছেন।

মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে, পাকিস্তান বাংলাদেশকে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহ, একটি সম্পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেছে।

জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে পাকিস্তানে তৈরি করা হয়। মিয়ানমার, আজারবাইজান বা নাইজেরিয়ার মতো দেশ পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর