Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২১:৩২ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ ০০:১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী । ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী । এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা তুলে ধরেন।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (১০ আগস্ট) ঢাকায় তিনটি বৈঠক শেষে একই দিন নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

ঢাকা ছাড়ার আগে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকগুলোকে পারস্পরিক আলোচনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

তার আগে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছাড়া সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ভারতের হাইকমিশনার তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ মনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন এবং জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সাথে বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়—যার মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায়—নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার পারস্পরিক স্বার্থ, পারস্পরিক সুবিধা এবং একে অপরের সংবেদনশীলতার বিষয়গুলোকে ভিত্তি করে সর্বক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারের বিষয়ে ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর