Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব, উদ্ধারে ব্যর্থ আইটি টিম

স্টাফ করেসপন্ডেট
১ এপ্রিল ২০২৬ ১৮:০৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:৩১

ছবি: সারাবাংলা

ঢাকা: ট্রাইব্যুনালের নির্দিষ্ট স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা বুধবার (১ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রযুক্তিগতভাবে চেষ্টা করেও সংশ্লিষ্ট দিনের ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের কক্ষে একটি ঘটনার অভিযোগ ওঠে। আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামি আবজালুলের পরিবারের এক সদস্য সেখানে টাকার ব্যাগ নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেন প্রসিকিউটর বিএম সুলতান। ওই দিনের ঘটনা যাচাই করতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে দেখা যায় নির্দিষ্ট দিনের ফুটেজ হার্ডড্রাইভে পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

এদিকে, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে বলেও জানান তানভীর জোহা। তবে সংশ্লিষ্ট হ্যাকারদের শনাক্ত করা গেলেও এখনো তাদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর