Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপিকে জাপানের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

ছবি: সংগৃহীত।

ঢাকা: বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। পাশাপাশি নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

সম্প্রতি ঢাকার জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।

বিজ্ঞাপন

নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণ হবে আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে।

বিবৃতিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর