Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ভারতের প্রতিনিধিদল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩

ভারত সরকারের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারত সরকারের প্রতিনিধিদল।

এই দলের নেতৃত্বে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ ছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও রয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দলটি ঢাকায় পৌঁছায়। ভারতীয় প্রতিনিধিদলকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানটি ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনী বিমানঘাঁটিতে অবতরণ করে।

এই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর