Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ দিনের সফরে শুক্রবার কক্সবাজার যাচ্ছেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা: তিন দিনের সফরে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃনির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে সিইসি’র এই সফরসূচির কথা জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন সিইসি। বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG 437) একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

বিজ্ঞাপন

সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় সিইসি কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া যাবেন। সেখানে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন, ২২ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিটে তার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

সিইসি’র এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর