Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ শুরু হচ্ছে। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে এবং ফিরতি যাত্রা ২৩ মার্চের টিকিট বিক্রিও শুরু হবে ওইদিন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন ১৯ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া, ঈদযাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হবে ৫ মার্চ। ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে।

বিজ্ঞাপন

এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরতযাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর