Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিসার মেয়াদ শেষ, সৌদি আরবে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২৩:০৪ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:৪৮

ঢাকা: ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ভিসার মেয়াদ শেষে সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের দেশত্যাগে নতুন সময় বেধে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্যমতে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে পারবেন। এ সময়ের মধ্যে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে কোনো ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ থাকবে বলেও জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর