Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থানীয় সরকার নির্বাচন / ভোটকেন্দ্র ও কক্ষ নির্ধারণে ইসির নতুন নীতিমালা

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৯:৪১ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ২৩:৪৯

‎ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণের নিয়ম সংশোধন করে নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রতিটি সাধারণ নির্বাচনে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভোটকক্ষের ভোটার সংখ্যায়। আগে যেখানে সাধারণ নির্বাচনে প্রতি ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকত, নতুন নিয়মে তা বাড়িয়ে প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

একইভাবে উপনির্বাচনের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করা হয়েছে। আগে উপনির্বাচনে ৫০০ জন পুরুষ এবং ৪০০ জন নারী ভোটারের বিপরীতে একটি করে কক্ষ ব্যবহৃত হতো। এখন থেকে সাধারণ নির্বাচন কিংবা উপনির্বাচন, উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকবে।

ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটারদের চাপ ও ভিড় কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজন অনুযায়ী একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরির সুযোগ রাখা হয়েছে নতুন নীতিমালায়।

এছাড়া পূর্বের নিয়ম বহাল রেখে জানানো হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার ভেতরেই অন্তত একটি করে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তব পরিস্থিতি ও স্থানীয় প্রয়োজনীয়তা বিবেচনা করে একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্রও স্থাপন করা যাবে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর