Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোলো বাংলাদেশ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৭:৫৩

পাসপোর্ট। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‎বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

‎মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’র প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, আগের বছর ১০০তম স্থানে থাকলেও এবার উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে সূচকের ৯৭তম অবস্থান দখল করেছে দেশটি।

‎বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণের সুযোগ পান। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য পর্যালোচনা করে এই সূচকটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

‎প্রকাশিত সূচকে যথারীতি শীর্ষ স্থানটি ধরে রেখেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে এশিয়ার তিন দেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান।

১৮৭টি দেশে ভ্রমণের সুবিধাসহ সুইডেন রয়েছে তৃতীয় স্থানে এবং বেলজিয়াম, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের ১১টি দেশ রয়েছে চতুর্থ স্থানে। অস্ট্রিয়া, গ্রিস, সুইজারল্যান্ডসহ পাঁচটি দেশ পঞ্চম এবং যুক্তরাজ্যসহ তিনটি দেশ ষষ্ঠ স্থান ধরে রেখেছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া ও কানাডাসহ আটটি দেশ সপ্তম, ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া অষ্টম, লিথুয়ানিয়া ও লিচেনস্টেইন নবম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ড যৌথভাবে দশম স্থানে অবস্থান করছে।

তালিকায় সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে বরাবরের মতোই সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর