ঢাকা: রাজনৈতিক দল থেকে বহিষ্কার করার কারণেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি জানান, স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি স্পষ্ট করেন যে, সংবিধান অনুযায়ী কোনো সদস্যকে দল বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হওয়ার সুযোগ নেই, তবে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়। স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি পাওয়া গেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
এসময় স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মাধ্যমে ইসি স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে।
সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব নেই বলে উল্লেখ করে তিনি জানান, আগামী অক্টোবর মাসকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণার ক্ষেত্রে আবহাওয়া, সরকারি বিভিন্ন পরীক্ষা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রাখা হবে।