Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক / ভূ-রাজনীতি ও বাংলাদেশ-চীন বাণিজ্য জোরদারের তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২৩:২০

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠকে বিশ্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

এদিন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়। এর উপস্থিত সদস্যদের পারস্পরিক পরিচিতি পর্বের পাশাপাশি দ্বিপক্ষীয় সার্বিক সম্পর্ক নিয়ে প্রাথমিক মতবিনিময় করা হয়।

বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত উপস্থিত থেকে তাদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দীর্ঘমেয়াদি সুসংহত বন্ধুত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বৈশ্বিক ভূ-রাজনীতিতে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব পর্যালোচনা করা হয়। কমিটির সদস্যরা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তারা বলেন, উভয় দেশের সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। তারা আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বড়ধরনের বাণিজ্য ঘাটতি নিরসন অত্যন্ত প্রয়োজন। সে লক্ষ্যে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর