ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ু ও উজানের ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার (১১ আগস্ট) বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তা অববাহিকাভুক্ত নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে এসব এলাকার নদী তীরবর্তী নিচু অঞ্চলে পানি বিপৎসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরে ও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদনদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নদীতীরবর্তী মানুষজনকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।