Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১৬:১২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ১৭:৫৪

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আমাদের দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এ জন্য তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে আমরা সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাব।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের শহরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে ‘লক্ষ্মীপুর সোসাইটি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি সরকারের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে আরও বলেন, ‘অভাব-অনটনের মধ্য দিয়ে আমরা সরকার পরিচালনা করছি। একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নিতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।’

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ।

সারাবাংলা/এসআর/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর