Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অংশীজনদের সহযোগিতায় সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: ইউএনডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৪:৫২

‎ঢাকা: বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, অংশীজনরা সহযোগিতা করলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব।

সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ও জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

‎বৈঠক শেষে সাংবাদিকের স্টিভেন রড্রিগেস আরো জানান, নির্বাচন কমিশনের সঙ্গে তাদের অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

‎এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান। বলেন, গত জাতীয় নির্বাচনটি ছিল বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের পথে এক নতুন মোড়। বৈঠকে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের মধ্যকার সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

‎নির্বাচন কমিশনকে সহায়তা করতে পেরে ইউএনডিপি গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

‎স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা শতভাগ নির্বাচন কমিশনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তবে ইউএনডিপি, অন্যান্য দাতা সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কো নির্বাচন আয়োজনের কাজে সমর্থন দিয়েছে।

‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশন কখন এবং কোথায় তাদের সহায়তা চাইবে, সেটি সম্পূর্ণ কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন ইউএনডিপির এই প্রতিনিধি।

‎তিনি বলেন, এই অংশীদারিত্ব নিয়ে ইউএনডিপি অত্যন্ত গর্বিত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় তিনি এবং তার দল কৃতজ্ঞ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর