Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎বিএনপির শান্তি কমিটির অভিযোগ ‘আজগুবি’: জামায়াত

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

‎ঢাকা: ‎বিএনপির পক্ষ থেকে ‘শান্তি কমিটি’ গঠনের অভিযোগকে ‘আজগুবি’ ও ‘অসুস্থতা’ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি দাবি করেন, জামায়াতের প্রতি জনসমর্থন দেখে ভীত হয়ে বিএনপি এসব ভিত্তিহীন কথা বলছে।

‎রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, বিএনপি নেতারা সিইসির কাছে অভিযোগ করেছিলেন, নির্বাচনের নামে এলাকায় এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের প্রক্রিয়া চলছে।

‎এ সময় জুবায়ের বলেন, ‘এসব অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। কোনো সুস্থ দল এ ধরনের কথা বলতে পারে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি।’

‎তিনি আরও অভিযোগ করেন, মাঠ পর্যায়ে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেয়া হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। সেসঙ্গে ঢাকা ও শেরপুরে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি।

‎তিনি অভিযোগ করেন, দলীয় নেতাকর্মীদের দিয়ে ইসির মাঠ পযায়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ইসিকে বলেছি আপনারা কোনো অবস্থায় এদিকে বা ওদিকে হেলবেন না। সেসঙ্গে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর