Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬

রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিনি হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

দলীয় সূত্রে জানা গেছে, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

তারেক রহমান রিজভীর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে খোঁজ নেন।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর