Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২৩:৪৭ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১১:১৬

চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা রহমত মারুফকে দল থেকে বহিষ্কার। ছবি: সংগৃহীত

সিলেট: জেলার জৈন্তাপুরে বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকায় মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা রহমত মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে একই দিন জৈন্তাপুরের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদী ভাঙন রোধে সরকারি বেড়িবাঁধে নিয়োজিত মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও ট্রাক শ্রমিকদের মারধরের অভিযোগে জৈন্তাপুর মডেল থানা পুলিশ রহমত মারুফকে গ্রেফতার করে।

এ ঘটনায় বৃহস্পতিবার ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান রহমত মারুফকে প্রধান আসামি ও তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর